ভিড়ের কারণে সোলাইমানির দাফন স্থগিত

0
327
TOPSHOT - Iranian mourners gather around a vehicle carrying the coffin of slain top general Qasem Soleimani during the final stage of funeral processions, in his hometown Kerman on January 7, 2020. - Soleimani was killed outside Baghdad airport Friday in a drone strike ordered by US President Donald Trump, ratcheting up tensions with arch-enemy Iran which has vowed "severe revenge". The assassination of the 62-year-old heightened international concern about a new war in the volatile, oil-rich Middle East and rattled financial markets. (Photo by ATTA KENARE / AFP)

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির লাশ তার জন্মস্থান কারমানে নিয়ে যাওয়া হয়েছে। কারমান শহর এখন জনসমুদ্র। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন।

তিনি ওসিয়তনামায় লিখে গেছেন, তাকে যেন তার জন্মস্থান কারমানের কবরস্থানে নিজের এক সহযোদ্ধার পাশে দাফন করা হয়।

জেনারেল সোলাইমানির লাশ বহনকারী গাড়ি ভিড়ের কারণে সহজে সামনের দিকে এগোতে পারছে না। আজ শোকার্ত জনতা খুব কাছ থেকে তাদের বীরের প্রতি শ্রদ্ধা জানাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ীতে একবার হাত বুলিয়ে দিতে পারাকে পরম সৌভাগ্য বলে মনে করছেন অনেকে। এ কারণে গাড়ির সামনে পেছনে শুধুই মানুষ।

কেউ কেউ গাড়িতে কফিনের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের কাছে এক ধরণের কালো কাপড় ছুঁড়ে দিচ্ছেন। এরপর তা কফিনে ছোঁয়ানোর পর আবারও ফিরিয়ে দিচ্ছেন তারা। জনতা সেই কাপড় ছিঁড়ে ভাগ করে নিচ্ছেন। বীরের কফিনের ছোঁয়া পাওয়া কাপড়ের টুকরো সযত্মে আজীবন রক্ষা করবেন তার স্মৃতি হিসেবে। এ এক আধ্যাত্মিক দৃশ্য! তবে শেষ খবর

এর আগে সোমবার তেহরান ও কোমে কোটি জনতা জেনারেল সোলাইমানির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

মঙ্গলবার ভোরে কারমান বিমানবন্দরে তার লাশ পৌঁছায়। এ সময় কারমানে বিমানবন্দরে ইরানের শীর্ষস্থানীয় শত শত সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সূত্র : পার্স টুডে

আপনার মন্তব্য জানান