প্রেমিকার বাড়ির সেফটি ট্যাংকে মিললো যুবকের বস্তাবন্দি লাশ

0
487

নরসিংদীর পলাশ উপজেলায় পরকীয়ার জেরে আল কাইয়ুম নিপুণ (৩৩) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ সোমবার সন্ধ্যায় উপজেলা ভাগ্যের পাড়া গ্রামের মোকারমের বাড়ির সেফটি ট্যাংকের ভিতর থেকে ওই যুবকের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত কাইয়ুমের সাথে ভ্যাগের পাড়া গ্রামের মোকারমের স্ত্রী ও এক সন্তানের জননী জেসমিন আক্তার সুমির সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। গত ৩ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আল কাইয়ুম নিপুণ। সোমবার নিখোঁজের ৫ দিন পর পুলিশ সুমির বাড়ির সেফটি ট্যাংক থেকে কাইয়ুমের লাশ উদ্ধারে করে। নিহত কাইয়ুম নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সে পরিবার নিয়ে নরসিংদীর ভেলানগর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতো।

নিহতের ভাই জাহিদুল ইসলাম অপু জানান, কাইয়ুম গত ৩ মার্চ সন্ধ্যায় বন্ধুর কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরে তাকে না পেয়ে নরসিংদী মডেল থানায় একটি নিখোঁজের জিডি করে তার ভাই।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ জানান, নিখোঁজের পর নিহতের মোবাইল ফোনের কল লিস্টের সূত্রধরে তদন্তে নামা হয়। কল লিস্টে মোকারমের স্ত্রী সুমীর সাথে একাধিক মোবাইল কলের যোগসূত্র পাওয়া গেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সুমীকে আটক করা হয়।

পরে সুমীর দেওয়া তথ্যমতে ওই বাড়ির সেফটি ট্যাংকের ভিতর থেকে কাইয়ুমের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সুমীসহ নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Print Friendly and PDF
শেয়ার
পূর্বের খবরপাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৯
পরবর্তী খবরধামরাইয়ে গাছ পড়ে নিহত ৫

আপনার মন্তব্য জানান