মো: মেহেদী হাসান, স্টাফ করেসপন্ডেন্ট,মুলাদী :
স্বাধীনতার মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম সাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুলাদী উপজেলা আ’লীগ নেতা তরুন সমাজ সেবক সুমন রাড়ীর আয়োজনে সদর রোডে আওয়ামীলীগ যুবলীগ ও সৈনিক লীগের কার্যালয় সকাল ১১ ঘটিকায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা, দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মুলাদী পৌরসভা ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মতিউর রহামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা আ’লীগের সভাপতি অধ্যপক এম এ বারী । প্রধান অতিথির বক্তেব্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি চারন করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন,কান্না জড়িত কন্ঠে বঙ্গবন্ধুর বিভিন্ন দিক তুলে ধরেন।
গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন উপজেলা আলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন মহিউদ্দিন রাড়ী, আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মোশারফ হোসেন খান,উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার খান, সাবেক বরিশাল পলিটেকনিক্যাল কলেজে ছাত্রলীগের সভাপতি সিহাব উদ্দিন রাড়ী, কৃষকলীগ মুলাদী উপজেলার সাধারন সম্পাদক আলী আকবর মুন্সি, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তাপস মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ মুলাদী উপজেলা সভাপতি আবু বকর মুন্সি, সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর ফিরোজ রাড়ী, আ: আজিজ, বজলুর রহমান, সাইফুল বেপারী. আবু বক্কার সিদ্দিক অভি, শাকিল রাড়ী, উপজেলা ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ রাড়ী, জাবেদ রাড়ী, নোমান,ইউসুফ খান, সহ উপজেলা আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগের ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী। আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত শেষে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।









