মুলাদী প্রতিনিধি:
বরিশাল মুলাদীতে পল্লী বিদ্যুতের লোকজনের অবহেলায় বিদ্যুৎস্পৃষ্টে সালাম সিকদার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযাগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম তেরচর গ্রামে এই ঘটনা ঘটে। সালাম সিকদার ওই গ্রামের মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে।
তিনি কাজে যাওয়ার সময় বাঁশের সাথে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারনে সালাম সিকদার মারা গেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা , তারা অভিযোগ করে বলেন বাঁশটি বিদ্যুতের তারের সাথে লাগলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে মোবাইলে পল্লী বিদ্যুৎ অফিসে জানালেও তারা বিদ্যুৎ বন্ধ করেনি তাই এই ঘঁটনা ঘটছে। নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায় সালাম সিকদার ঐ পথ দিয়ে যাওয়ার সময় বাঁশে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুৎ বন্ধ করা হলে তাকে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুলাদী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আনন্দ কুমার কুন্ডু জানান, বিদ্যুতের তারের ওপর বাঁশ পড়ার কথা কেউ জানায়নি। কেউ অভিযোগ করলে সাথে সাথে ব্যবস্থা নেওয়াহত।









