মুলাদীতে বি.এ পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে সন্ত্রাসী হামলায় পা হারানোর পথে যুবক

0
774

মুলাদী প্রতিনিধি :
বরিশাল মুলাদীতে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বি.এ পাস কোর্সের ১ম বর্ষের পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে রাসেল নামের এক ছাত্রকে পিটিয়ে পা ভেঙ্গে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

আহত শিক্ষার্র্থীর বাড়ী মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামে তিনি ঐ এলাকার শাহে আলম ঢালী পুত্র। হামলার স্বীকার পরীক্ষার্থী রাসেল জানান তিনি মুলাদী সরকারী কলেজের বিএ ১ম বর্ষের ছাত্র, পার্শ্ববর্তী উপজেলার হিজলা কেন্দ্রে অনুষ্ঠিত বি.এ পরীক্ষায় অংশ গ্রহণ করে বাড়ী ফেরার পথে সন্ধা ৭টার দিকে কৃঞ্চপুর এলাকার নুরুল হক বেপারী ছেলে রেশাদ,অলিল রাড়ীর পুত্র রাজিব, কবির দেওয়ান পুত্র তাওহীদ সহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায় এতে আমার দুই পা ও মাথায় গুরুতর আঘাত পাই। আসামীরা আমাকে পঙ্গু ও হত্য্যা করার জন্য হাঁটু, কোমর ও মাথায় আঘাত করে এতে কোমর সহ পা ভেঙ্গে গিয়েছে। আহত অবস্থায় স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।

হামলাকারীদের সাথে পূর্ব কোন বিরোধ ছিলনা কিনা জানতে চাইতে তিনি জানান গত নির্বাচনে তাদের পক্ষ না করায় এ হামলা চালাতে পারে বলে মনে হচ্ছে।

আহত রাসেলের পিতা জানিয়েছে আমার ছেলে ঢাকা থেকে এসে পরীক্ষায় অংশ গ্রহণ করে বাড়ীতে ফিরছিল পথি মধ্যে সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করছে।

শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় এলাকায় সাধারন জনগন ও সহ পাঠি ছাত্র-ছাত্রীরা ক্ষোপ প্রদর্শন করছে এবং অভিযুক্ত অপারাধীদের খুজে দ্রত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এ ঘটনায় মুলাদী থানায় একটি অভিযোগ দেওয়া হয়ছে , থানার এস আই ইউসুফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

 

আপনার মন্তব্য জানান