বরিশালের মুলাদি উপজেলায় লঞ্চ দূর্ঘটনায় নিহত ১জন!

0
408

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুলাদী থেকে হোসনাবাদ যাওয়ার পথে আগরপুর-০ ছোট লঞ্চটি নবাবের হাট লঞ্চঘাটে ঘাট দেওয়ার সময় পল্টনের সাথে জোরে ধাক্কা লাগলে লঞ্চটির ইঞ্জিন মেকার মুলাদী উপজেলার দক্ষিন চরডাকাতিয়া গ্রামের জাকির খানের পুত্র মোঃ মিঠু (১৫) আহত হয়। লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। একজন অপ্রাপ্ত কম বয়স্ক ছেলেকে কেন লঞ্চের ইঞ্চিন মেকার হিসেবে নিয়োগ দেয়া হলো এটা প্রশ্ন জন সাধারনের। এ ঘটনায় লঞ্চ মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য জানান