এ আর স্কুল এন্ড কলেজ এর নির্বাহী পরিচালক জনাব নাঈমুল রাজ্জাক

0
1228

কামরুজ্জামান কনকঃ শিক্ষা জাতির প্রাণ প্রবাহ। যে জাতি যত সুশিক্ষায় শিক্ষিত সে জাতি তত উন্নত। আমরা সবাই জানি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানা একটি শিল্প শ্রমঘন এলাকা। বাংলাদেশের সবচেয়ে ঘন জনবসতির এলাকাবাসীর মানসম্মত চাহিদা অনুধাবন করে এ আর স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন জনাব আব্দুর রাজ্জাক।এ আর স্কুলের এন্ড কলেজ পরিকল্পিত বিষয়সমূহ বাস্তবায়নের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটবে বলেএলাকাবাসীর বিশ্বাস।

এ আর স্কুল এন্ড কলেজ

নির্বাহী পরিচালক জনাব নাঈমুল রাজ্জাক নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে স্বল্প বেতনে পাঠদানের সুযোগ রেখেছেন।শিক্ষার পাশাপাশি বার্ষিক শিক্ষাসফর,সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও ইনডোর ও আউটডোর খেলার সুযোগ রাখা হয়েছে। অভিজ্ঞ উচ্চশিক্ষিত পুরুষ-মহিলা শিক্ষক- শিক্ষিকা ধারা পড়াশুনার সুযোগ গড়ে তোলা হয়েছে।শতভাগ পাশের হার এ আর স্কুল এন্ড কলেজে বিদ্যমান রয়েছে। নির্বাহী পরিচালক জনাব নাঈমুল রাজ্জাক কর্মজীবনের পাশাপাশি এ আর স্কুল এন্ড কলেজের সার্বক্ষণিক তদারক করে চলছেন ছাত্র-ছাত্রীদের পাঠদান।ক্রমান্বয়ে এ আর স্কুল এন্ড কলেজকে আশুলিয়ার সেরা শিক্ষালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন। তিনি ছাত্র-ছাত্রীদের ন্যায়বোধ,দায়িত্ব ও কর্তব্যবোধ গুণাবলী অর্জনে সহয়তা ও প্রতিনিয়ত পরামর্শ প্রদান করে চলেছেন।

আপনার মন্তব্য জানান