উত্তরজনপদে প্রচন্ড ঠান্ডা, গরম কাপড় নেই

0
359

গত ৪দিন যাবৎ বগুড়া সহ উত্তরজনপদে প্রচন্ড ঠান্ডা অব্যাহত রয়েছে। চারদিন সূর্য্যের আলো পড়েনি এ অঞ্চলে। ঠান্ডা বাতাসের সাথে শীত জেঁকে বসেছে। এতে ছিন্নমূল মানুষ, শিশু ও বৃদ্ধমানুষ চরম ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছেন। কিন্তু সরকারীভাবে শীতের কাপড় দেয়া হচ্ছে না। এ ছাড়া বেসরকারীভাবেও তেমন চোখে পড়ছে না। ফলে নিদারুন কষ্টে রয়েছেন ভাসমান, ছিন্ন মূল সহ গরীব ও দুস্থ্যরা।

গত বুধবার সকাল থেকে বগুড়ায় প্রচন্ড বাতাস বইছে। এতে রাস্তার পাশের ছিন্নমূল মানুষজন ঠান্ডায় জড়োসড়ো হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর, রাস্তার পাশের ক্ষুদে ব্যবসায়ী, রিকশা চালক সহ গরীব-দুস্থ্যরা বেশী কষ্টে পড়েছেন। তাদের বেশীর ভাগই গরম কাপড়ের অভাবে চরম দূর্ভোগ পোহাচ্ছেন। তাই জরুরী প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাচ্ছেন না অনেকে। যারা রাতে রাস্তার পাশে রাতযাপন করেন তারা ঠান্ডা থেকে রেহাই পেতে নিরপদ আশ্রয় খুঁজছেন।

বগুড়া আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার দুপুরে তাপমাত্রা ১৫-১৯ ডিগ্রী থাকলেও সন্ধ্যার পর তা ১০-১২ ডিগ্রীতে উঠঅনামা করে।

আপনার মন্তব্য জানান