মুলাদীতে বজ্রপাতে সহদর সহ ৩ কৃষকের মৃত্যু : আহত-২

0
422

বরিশাল:জেলার মুলাদী উপজেলায় চরে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে দুই সহদর সহ ৩ কৃষকের করুন মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে ঝলসে গেছে আরো দুই কৃষকের শরীর।

বৃহস্পতিবার (০১ জুন) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার কাজীরচর ইউনিয়নের দক্ষিণ কাজীর চর এলাকাধীন মতুরার চর (চরডাকাতিয়ার) নাম স্থানে এই ঘটনা ঘটে।

নিহত সহদর হলো- ওই দক্ষিণ কাজীরচর গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্লার ছেলে মোশারেফ হোসেন মোল্লা (৪৩) ও তার ছোট ভাই মো. কবির মোল্লা (৩৮) এবং একই এলাকার ভাইষ মোল্লার ছেলে এছাহাক মোল্লাহ (৩৭)।

এছাড়া আহতদ্বয় হলো- একই এলাকার আনিচ ব্যাপারী এবং আবুল ব্যাপারী। আহত এবং নিহতরা সবাই পেশায় কৃষক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, বিকালে বৃষ্টি শুরু হলে বাড়ির পার্শ্ববর্তী মতুরার চরে থাকা গরু আনতে যায় মোশারেফ, কবির, এছাহাক সহ অন্যান্যরা।

এসময় হঠাৎ করেই বজ্রপাতে দুই সহদর সহ তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে বজ্রপাতে আহত হওয়া দু’জনকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এখানকার চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন ওসি।

আপনার মন্তব্য জানান