প্লাটফর্মে ট্রেনের ধাক্কায় তাবলিগ সাথীর মৃত্যু

0
359

টঙ্গী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে বুধবার রাতে চলন্ত ট্রেনের ধাক্কায় এক তাবলিগ সাথী নিহত হয়েছেন। নিহতের নাম গোলজার হোসেন (৪৫)। তার বাড়ি গাইবান্ধা জেলার ফুলছরি থানার টেংরাকান্দি গ্রামে।

নিহত গোলজারের সাথী সোনা উল্লাহ জানান, বুধবার রাত সাড়ে ৭টার দিকে তারা জামালপুর কমিউটার ট্রেন থেকে নেমে প্লাটফর্মে একত্রিত হন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন স্টেশন অতিক্রম করার সময় গোলজারকে ধাক্কা দেয়। এতে গোলজারের মাথা, ডান পা, বাম হাত থেতলে যায়। আশঙ্কাজনক অবস্থায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনালের হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল হালিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর এগারসিন্ধুর ট্রেনটি রাত ৭টা ৪০ মিনিটে প্লাটফর্ম অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

আপনার মন্তব্য জানান