মুলাদিতে খাদ্য সামগ্রী নিয়ে দিন রাত বাড়ি বাড়ি ছুটছেন আর্তনাদ ফাউন্ডেশনের সদস্যরা

0
848

বরিশালের মুলাদি উপজেলায় করোনা ভাইরাস সংকটে খাদ্য সহায়তা নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানের অসহায় পরিবারের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী নিয়ে ছুটছেন আর্তনাদ ফাউন্ডেশনের স্থানীয় সদস্যরা। জানা গেছে, করোনায় গৃহবন্ধী কর্মহীন মানুষের খাদ্য সংকট মেটাতে প্রতি পরিবারকে চাল, ডাল, আলু, পিয়াজ ও তৈলসহ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এ বিষয়ে আর্তনাদ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক ইঞ্জি ফয়সাল আহমেদ রাজু বলেন, চলমান সংকট নিরসনে আমরা একটি হেল্প লাইন খুলেছি। উক্ত হেল্প লাইনে করোনায় গৃহবন্ধী কর্মহীন মানুষ ফোন দিয়ে তাদের তথ্য দিলে গোপনীয়তা রক্ষা করে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। আর্তনাদের হেল্প সেন্টারের নাম্বার হলো ০১৭৪৩ ১৬৬৮৬২।

খোজ নিয়ে একদম অসহায় ও চরম সংকটে পড়া ব্যক্তিদের বাড়ি গিয়ে খাবার পৌছে দেয়া হচ্ছে। অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে সচারচার খাবার পৌছে না, এমন স্থানে নিজ হাতে খাবার ব্যাগ বহন করে পৌছে দেয়া হচ্ছে। এ বিষয়ে স্থানীয় সদস্য সোয়েব ফরাজি বলেন, এ খাদ্য সরবরাহ অব্যাহত থাকবে। সমাজে এখন অনেক অসহায় মানুষ রয়েছে, এখন সকলের এগিয়ে আসা উচিত। খাবার নিয়ে পাশে দাড়ানো প্রয়োজন।

আপনার মন্তব্য জানান