পুলিশের ওপর নির্ভরশীল বলেই নুসরাত হত্যা রায়ে পুলিশকে অভিযুক্ত করা হয়নি

0
360

আওয়ামী লীগ সরকার পুলিশের ওপর নির্ভরশীল বলেই নুসরাত হত্যাকান্ডের রায়ে কোন পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে ফিরে বিমানবন্দরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, এই সরকার দমন পীড়নের মধ্য দিয়ে টিকে থাকতে চায়।

সম্প্রতি ভোলার ঘটনার বিষয়ে ফখরুল বলেন, এ ঘটনায় কোনো মহল থেকে উস্কানি দেয়া হয়েছিল। দেশে ভিন্নমত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। পুলিশের গুলি নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বুয়েটের ঘটনা দু:খজনক, মর্মান্তিক। ক্ষমাহীন অপরাধ। সরকারের নৈরাজ্যের কারণেই বুয়েটের আবরার হত্যাকাণ্ড। এই জন্যই সরকারের পদত্যাগ করা উচিত ছিল।

আপনার মন্তব্য জানান