মুলাদীতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ

0
18

মুলাদী প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে ১০ পিস ইয়াবাসহ রুবেল হাওলাদার (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে স্থানীয় লোকজনের সহয়তায় আটক করছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের গলইভাঙা ৬ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির কালভার্ট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল হাওলাদার উপজেলার বালিয়াকান্দি গ্রামের ৯নং ওয়ার্ডের নুরুজ্জামান হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল হাওলাদার দীর্ঘদিন ধরে গলইভাঙা ও আশপাশের এলাকায় ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের বিক্রয় ও সেবন চালিয়ে আসছিল। ২৩ অক্টোবর দুপুরে কালভার্ট এলাকায় মাদক বিক্রি করার সময় স্থানীয় লোকজন ধৃত করিয়া কালভার্টের ওপর বসাইয়া পুলিশকে খবর দিলে পুলিশ উপস্থিত লোকজনের সামনে বসে রুবেল হাওলাদার-কে তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির ভিতর থেকে পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুলাদী থানা সূত্রে জানা গেছে, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Print Friendly and PDF
শেয়ার
পূর্বের খবরমুলাদীতে জমি নিয়ে বিরোধ চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে হামলা, আহত ১০

আপনার মন্তব্য জানান