মুলাদীতে জমি নিয়ে বিরোধ চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে হামলা, আহত ১০

0
8

মুলাদী  প্রতিনিধি :

 বরিশালের মুলাদী উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনামদ্দিন বন্দরের ‘আবু সুফিয়ান রাইস মিল’-এর স্বত্বাধিকারী মো. শাজাহান হাওলাদারের (৬৫) ব্যবসা প্রতিষ্ঠানে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। অভিযোগ উঠে, একই বাড়ির সাদেক হাওলাদারের ছেলে আলামিন হাওলাদার (৪৫), আলম হাওলাদার, সিদ্দিক হাওলাদার, ফাহিম হাওলাদারের নেতৃত্বে মরিচের গুঁড়া ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

আহত শাজাহান হাওলাদারের ছেলে আবু সুফিয়ান জানান, হামলাকারীরা রামদা দিয়ে তার বাবার মাথায় কোপ দিলে তিনি মারাত্মকভাবে জখম হন। এ সময় তাকে বাঁচাতে গেলে আবু সুফিয়ান, সোহেল, মোঃ ইকবাল হোসেন কে পিটিয়ে আহত করা হয়। তিনি আরও অভিযোগ করেন হামলাকারীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মশলা ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাজাহান হাওলাদারকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপরদিগে আল আমিন হাওলাদার পক্ষের আলম হাং, রাজ্জাক  হাওলাদার, সিদ্দিক হাওলাদারও  আহত হয়ছে।

এ ঘটনায় আবু সুফিয়ান বাদী হয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলেও তিনি জানিয়েছেন।

 

 

Print Friendly and PDF
শেয়ার
পূর্বের খবরমুলাদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপনার মন্তব্য জানান