মুলাদী কাজিরচর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতার লিফলেট বিতরন

0
142

 মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের মুলাদী উপজেলার ৭নং কাজিরচর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা করছে প্রার্থীরা এরই ধারাবাহিকতায় খাসেরহাট বাজারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছেন কাজিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী।

৭ই জুলাই মঙ্গলবার  ১১ টায় খাসেরহাট বাজারের সর্বস্তরের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করে তিনি দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

লিফলেট বিতরণকালে হাবিবুর রহমান পাটোয়ারী বলেন, “আমি জাতীয়তাবাদী দল বিএনপি হতে কাজিরচর ইউনিয়নে বিএনপি মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী , দীর্ঘদীন অত্র ইউনিয়নে যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। তাছাড়া কাজিরচর ইউনিয়নবাসীর পাশে থেকে সুখ-দুঃখে কাজ করতে চাই। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে এবং এই ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে কাজিরচর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করব, ইনশাআল্লাহ।”

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী। যাদের মধ্যে অন্যতম— তোতা হাওলাদার, শামিম হাওলাদার, বাবুল পাটোয়ারী, সাহে আলম পাটোয়ারী, সাজাহাজান পাটোয়ারী এবং আলাউদ্দিন আকন প্রমুখ।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাবিবুর রহমান পাটোয়ারীর পক্ষে স্লোগান দেন এবং এলাকার উন্নয়নে তরুণ ও ত্যাগী এই নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য জানান