মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে সর্বজন প্রিয় টিউটর শিক্ষক এনায়েত হোসেন সবুজ স্যারের মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। মুলাদী পৌরসভার ৭নং ওয়ার্ডের চরডিগ্রী গ্রামের মৃত মোঃ জালাল হাওলাদেরর পুত্র এনায়েত হোসেন সবুজ হাওলাদার (সবুজ মাষ্টার) গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে মুলাদী বন্দরে অসুস্থ হয়ে পড়লে লোকজন তাকে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ষ্টোক জনিত কারনে সবুজ স্যারের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে । মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ১কন্যা সহ অসংখ্য গুনিজন রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত এনায়েত হোসেন সবুজ দীর্ঘদিন যাবত নানা শারীরীক অসুস্থতায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানাগেছে তিনি কয়েকবার স্ট্রক করেন এবং হ্যার্টের রিং পরানো ছিল বলেও জানা যায়।
জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মুলাদী উপজেলার সর্বস্থারের জনতা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।









