মো: মেহেদী হাসান,মুলাদী :
মুলাদীতে বৈষম্য বিরোধী জুলাই গণঅভ্যুত্থান দিবস ও উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পৃথক পৃথক ভাবে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
গতকাল বেলা ১১টায় ইসলাম আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা এর আয়োজনে মুলাদী কেন্দ্রীয় ঈদগাঁগ মাঠে থেকে গণমিছিল ও আনন্দ র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পূনরায় ময়দানে গিয়ে সমাবেশ এর মাধ্যমে শেষ হয় এতে নেতৃত্ব দেন মুলাদী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি এফ,এম, মাইনুল ইসলাম।
বেলা ১১.৩০ মিনিটে মুলাদী উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ ও সহযোগি সংগঠনের আয়োজনে শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয় পরে একটি বর্নাঢ্য গণমিছিল বের হয়ে মুলাদী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে, এতে নেতৃত্বে দেন মুলাদী- বাবুগঞ্জ জামায়াতে মনোনীত প্রার্থী জহির উদ্দিন বাবর, উপজেলা জামায়েতে আমির মাওঃ আবু সালেহ্ সহ অনন্য নেতৃবৃন্দ।
অপর দিকে দুপুর ১২.৩০ মিনিটে মুলাদী উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে ্্উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিশাল এক র্যালী বের করে এতে নেতৃত্ব দেন মুলাদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক শরীয়ত উল্লাহ্, সদস্য সচিব কাজী কামাল,মুলাদী পৌর বিএনপির সভাপতি এনামুল হক ইনু, উপজেলা মহিলা দল সভাপতি ইশরাত জাহান লিলি, সহ অনন্য নেতৃবৃন্দ।









