বরিশাল -৩,মুলাদী-বাবুগঞ্জ, আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

0
292

মুলাদী প্রতিনিধিঃ
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) ১২০ আসনে বিএনপি দলীয় প্রার্থী এ্যাড. জয়নুল আবেদীনের মনোনয়ন প্রত্যাহার ও প্রার্থী বদলের দাবিতে মুলাদী উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন, তৃনমূল বিএনপির নেতৃবৃন্দের আয়োজনে গতকাল সকাল ১১ টায় মুলাদী পৌরসভা এলকায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মশিউর রহমান বেল্লাল। তিনি বলেন আমাদের মাতৃতুল্য আপোষহীন দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাপাতালে ভর্তি আছে। আমারা তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।

এ সময় তিনি আরও বলেন মুলাদী-বাবুগঞ্জ বরিশাল-৩ আসনে, বিএনপির থেকে যাকে মনোনয়ন দেয়া হয়ছে তিনি বিগত দুই দুই বার দলীয় সিন্ধান্ত উপেক্ষা করে ২০০১ সালে কলস ও ২০০৮ সালে আম প্রতীকে নির্বাচন করে। একই ব্যাক্তি ২০১৮ সালে নির্বাচনে অংশ গ্রহণ করে নির্বাচনী মাঠ ছেড়ে চলে যায়। এই বিতর্কিত ব্যাক্তিকে মনোনয়ন দেওয়ার ফলে মুলাদী-বাবুগঞ্জের বিএনপি সহ সর্ব¯’রের জনগন এর মধ্যে হতাশ ও বিভ্রান্তির সৃষ্টি হয়ছে। তাদের ধারনা এই আসনে মনোনয়ন পূর্ণ বিবেচনা না করলে আসনটি বিএনপির দলীয় হাতছাড়া হয়ে যাওয়ার সম্ববনা বেশি। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবিসি স্বাক্ষাত কারে বলেছেন তৃণমূলের সাথে সম্পৃক্ত , এলাকার সাধারন জনগনের সাথে সম্পৃক্ত ভালো মন্দ, সুখে দুঃখে ও বিভিন্ন সংস্থার জরীপে যে এগিয়ে থাকবে এমন লোককে মনোনয়ন দেয়া হবে বাস্তবে এটার প্রতিফলন দেখতে যায় তৃনমূলের বিএনপির নেতাকর্মীরা।তাই আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির স্থায়ী কমিটি’র নিকট আকুল আবেদন জানিয়ে সংবাদ সম্মেলন ও মানবন্ধনের বক্তারা বলেন বরিশাল -৩, মুলাদী-বাবুগঞ্জ আসনের মনোনয়নটি প্রত্যাহার করে যোগ্য প্রার্থী আলহাজ্ব আঃ ছত্তার খানকে মনোনয়ণ দেওয়া হোক।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আঃ রব খান, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আবিদুর রহমান শরীফ, মুলাদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন হাওলাদার, পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ সাজাহান বেপারী, বরিশাল উত্তর জেলা ওলামা দল সভাপতি ও সাবেক ইউনিয়ন বিএনরিপ সাবেক সাধারন সম্পাদক মাওঃ গিয়াস উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার আকন, রাজ্জাক চৌকিদার, কাজিচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইউসুফ প্যাদা, চরকালেখান ইউনিয়ন বিএনরিপ সাবেক সাধারন সম্পাদক রুহুল আমিন, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আনছার উদ্দিন, সফিপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এসকান্দার আলী বাঘা, বিএনপি নেতা বাবুল হোসেন, উপজেলা বিএনপির নেতা সেলিম আহম্মেদ দুলাল মল্লিক, পৌর কৃষকদলের সভাপতি আল আমিন রাড়ী, সাধারন সম্পাদক মিরাজ মুন্সি, উপজেলা মহিলা দল সাধারন সম্পাদক আফসানা মিম, পৌর মহিলা দলের সভাপতি সালমা বেগম, নাজিপুর ইউনিয়ন বিএনপির নেতা আনোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা মাষ্টার মিলন, চরকালেখান ইউনিয়ন যুবদল নেতা নাসির উদ্দিন মোল্লা, পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির মোল্লা সহ বিপুল সংখ্যাক নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য জানান