মুলাদী প্রতিনিধি :
মুলাদী উপজেলায় গণ অধিকার পরিষদের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ০৭ কাজিরচর ইউনিয়নের গণ অধিকার পরিষদ (জিওপি) কমিটি গত ১১ই আগষ্ট,সোমবার গঠন করা হয়ছে।
মুলাদী উপজেলা গণঅধিকার পরিষদ আহবায়ক মোঃ রেজাউল করিম হাওলাদার ও সদস্য সচিব মোঃ তপন হাওলাদারের স্বাক্ষরিত প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
কমিটিতে মোঃ বাবুল খানকে আহবায়ক, রুহুল আমিন খান, হুমায়ন বিশ্বাস সহ ১০ জন যুগ্ন আহবায়ক ও সদস্য সচিব সোহাগ খান, যুগ্ন সদস্য সচিব ইব্রাহীম সিকদার সহ ১১ জন, মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়ছে।
মুলাদী উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মোঃ রেজাউল করিম রেজা হাওলাদার জানান চলতি আগষ্ট মাসের মধ্যে মুলাদী পৌরসভা সহ বাকী ইউনিয়ন গুলোর কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন গণ অধিকার পরিষদ (জিওপি) আসন্ন নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে মুলাদী-বাবুগঞ্জ বরিশাল -৩ আসনে ফারদিন ইয়ামিন প্রতিদ্বন্ধীতা করবেন। সকলে ট্রাক প্রতীকের পক্ষে কাজ করার অনুরোধ জানান।









