মুলাদী প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনায় দোয়া মোনাজাত মুলাদী উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল সকাল ১১টায় খান বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ ছত্তার খান ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের অভিভাবক আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আজ অসুস্থ অবস্থায় আছে, আমরা তার জন্য সকলে দোয়া করব তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সেই সাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র অসুস্থ ওসমান হাদীর জন্য দোয়া চান।
এছাড়া ও তিনি বলেন মুলাদী-বাবুগঞ্জের তৃণমুলের নেতৃকর্মীদের প্রস্তাব এবং তাদের আবেগের পরিপ্রেক্ষিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যদের প্রতি অনুরোধ করবো, আমার একজন অভিভাবক আছে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তাকে মনোনয়ন দেয়া হোক, তা না হলে তৃণমুলের বক্তব্য শুণে তাদের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেয়া হোক । তা নাহলে বিএনপি হয়তো এ আসনটি হাত ছাড়া হয়ে যেতে পারে। তাই দলীয় হাই কমান্ডের কাছে অনুরোধ মুলাদী বাবুগঞ্জের বিএনিপির প্রার্থী পরিবর্তন করে যোগ্য প্রার্থীকে নমিনেশন দেয়ার জোর দাবি জানান।
মুলাদী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আঃ রব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আবিদুর রহমান শরীফ, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুর হাওলাদার, উত্তর জেলা ওলামাদল সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আনসার উদ্দিন, সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস্কান্দার আলী বাঘা, বাবুল হাওলাদার, মুলাদী সদর ইউনিয়ন সাবেক সাধারন সম্পাদক মশিউর রহমান বেল্লাল, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ লালন, সাংগঠনিক সম্পাদক আঃ রহমান, চরকালেখান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোস্তফা কামাল লিটু, রুহুল আমিন মাষ্টার, উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রুহুল আমিন খান, উত্তর জেলা মহিলাদল সাধারন সম্পাদক লিপি নাসরিন, পৌরসভা কৃষকদল আহবায়ক আল আমীন রাড়ী, সদস্য সচিব মিরাজ মুন্সি,উপজেলা মহিলাদল সাধারন সম্পাদক আফসানা মীম, পৌরসভা মহিলাদল সভাপতি সালমা বেগম, পৌরসভা স্বেস্ছাসেবক দল আহবায়ক আফজাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা নজরুল সিকদার, পৌরসভা ছাত্রদল সদস্য সচিব কবির হোসেন মোল্লা, , যুবদল নেতা শফিকুল ইসলাম অভি খান, রাসেল হাওলাদার, রিয়াজুল ইসলাম সোহেল, আজিম আকন, আবু বকর শাওন হাওলাদার, সহ ৭টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ ।









