মুলাদীতে সাংবাদিক নজরুলের মায়ের দোয়া অনুষ্ঠান

0
10

মুলাদী প্রতিনিধি :
বরিশালের মুলাদী পৌরসভায় ২নং ওয়ার্ড এর মল্লিক বাড়ি জামে মসজিদে গতকাল বাদ জুম্মা ২৪ এপ্রিল মুলাদী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মুলাদী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম শিকদারের মমতাময়ী মা আয়শা বেগম (৬০) এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। মরহুমা গত ১৯ শে এপ্রিল রবিবার সকাল আনুমানিক ১০টার সময় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে স্বামী, ১ ছেলে, ১ মেয়ে ও অসংখ্যা গুনিজন রেখে যান।

দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন মুলাদী পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, যুগ্ম আহবায়ক কামাল হোসেন অপু মোল্লা, ন্যাশনাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মুলাদী ফেয়ার ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর জিয়াউল আহসান খান শিপু, মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: নজিবুর রহমান ভূঁইয়া কামাল, সাংবাদিক ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহান ও সাংবাদিকবৃন্দসহ অসংখ্য গুনিজন।

তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুলাদী কেন্দ্রীয় ঈদগা ময়দানের খতিব হাজ্বী মুফতি মাও: নুরুল আলম।

আপনার মন্তব্য জানান