মুলাদী প্র্রতিনিধিঃ
বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে সৈয়দ সালাউদ্দিন মুরাদের পৈত্রিক ও রেকার্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঘর উত্তোলন ও জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সালাউদ্দিন মুরাদ অভিযোগ করে বলেন গত বুধবার জয়নগর ইউনিয়নের বেল্লাল খানের পুত্র আরিফ খান ও জলিল মাতুব্বারের পুত্র শাহে আলম মাতুব্বার ১৫/২০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার পৈত্রিক ও রেকর্ডীয় সম্পত্তিতে ঘর উত্তোলন ও জমি দখল করে। তিনি আরও জানান আমি ব্যবসায়িক কাজে বিভিন্ন সময় ঢাকায় থাকায় আমার জমির কেয়ার টেকার ও দেখাশুনার দায়িত্বে নিয়োজিত ব্যাক্তিরা জোর পূর্বক এ জমি দখল ও ঘর উত্তোলন করছে।আমি কাজিরহাট থানায় একখানা অভিযোগ দায়ের করছি। প্রশাসনের নিকট এর সুষ্ঠ বিচার চাই।
তবে অভিযুক্ত আরিফ ও শাহে আলম বলেন আমরা ঘর উত্তোলন করছি, সালাউদ্দিন মুরাদ জমি পেলে তাকে ছেড়ে দিব।
কাজিরহাট থানার এস আই মোঃ আনিস বলেন অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।









