এমসিসির হয়ে মাঠে ফিরছেন সাঙ্গাকারা

0
363

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তার পরেও ঘরোয়া টি-২০ লিগ ছাড়াও বেশ কিছুদিন কাউন্টি ক্রিকেট খেলেন তিনি। এই মুহূর্তে প্রশাসক হিসাবে বিশ্বক্রিকেটের সার্বিক উন্নয়ন তাঁর প্রধান লক্ষ্য হলেও মাঠ থেকে দূরে সরে থাকতে পারলেন না।

জানা গেছে, ২০২০ সালের মার্চে কাউন্টি চ্যাম্পিয়ন এসেক্সের বিরুদ্ধে ইংল্যান্ডের ঘরোয়া মৌসুমে প্রথাগত উদ্বোধনী ম্যাচে একটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি)। এমসিসির সদস্য হিসেবে ওই ম্যাচে খেলবেন সাঙ্গাকারা। শুধু তাই নয় ম্যাচে নেতৃত্বও দেবেন তিনি।

গত অক্টোবরে প্রথম বিদেশি হিসাবে এমসিসির সভাপতি হিসেবে নিযুক্ত হন শ্রীলঙ্কার এই কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটসম্যান।

আরো জানা গেছে, ম্যাচটি সাঙ্গাকারার নিজের দেশে অনুষ্ঠিত হবে ৷ আগামী বছরের ২৪-২৭ মার্চ গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

উল্লেখ্য, ১৯৭০ সাল থেকে কাউন্টি চ্যাম্পিয়নদের সঙ্গে এমসিসি’র এই প্রীতি ম্যাচ খেলার রীতি চলে আসছে। ২০১১ সাল থেকে বিদেশের মাটিতে এই ম্যাচ খেলা হচ্ছে। গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত হয় ম্যাচটি৷ তবে বৃষ্টিতে ম্যাচের বেশিরভাগ সময় নষ্ট হয়।এবার ম্যাচটির জন্য শ্রীলঙ্কাকে বেছে নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য জানান