মুলাদীতে গাছুয়া প্রিমিয়ার লিগ(GPL) ২০২১ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
628

মুলাদী প্রতিনিধি: মুলাদী উপজেলার গাছুয়া প্রিমিয়ার লিগ(জি.পি.এল) ক্রিকেট টুর্নামেন্ট এর ১০ম ফাইনাল খেলা গতকাল বিকাল ৩টায় চরকালেখান ইউনিয়নের ১নং ওয়ার্ড বিশ্বাস বাড়ী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, তিনি বলেন খেলাধুলা করলে মানুষের মন ও শরীর ভালো থাকে, এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের খেলা নিয়মিত চালিয়ে যেতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলা পরিচালানা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান বিশ্বাস, ৪নং গাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এবি এম সিদ্দিক, চরকালেখান চেয়াম্যান প্রার্থী জয়নাল আবেদীন, জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিরাজ সরদার, মুলাদী উপজেলা তৃণমূল সাংবাদিক ইউনিটির সভাপতি ও দৈনিক মতবাদ পত্রিকার মুলাদী প্রতিনিধি মো: মেহেদী হাসান, আর্তনাদ ফাউন্ডেশনের পরিচালক ও অনলাইন জনপত্র পত্রিকার সাংবাদিক ইঞ্জি. ফোরকান মাহমুদ,১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সোহরাব হোসেন, ১নং ইউপি সদস্য পল্পব সিকদার, ২নং ওয়ার্ডে রাশেদুজ্জামান মৃধা, সমাজ সেবক ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন বিশ্বাস সেন্টু, আঃ রহিম বিশ্বাস, সংরক্ষিত মহিলা কাউন্সিল প্রার্থী আফরিন জাহান প্রমুখ।

ফাইনাল খেলায় টাইগার একাদশ সিহান স্পোর্টি ক্লাব কে হারিয়ে জয়লাভ করে। সিহান স্পোটিং ক্লাব প্রথমে ব্যাট করে ১৫৪ রান করে, জবাবে ৩ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় টাইগার একাদশ। খেলায় আম্পেয়ারের দায়িত্ব পালন করেন শংকর নাথ ও মো: বাকির হোসেন, ধারাভাষ্যকার দায়িত্ব পালন করেন জহির বিশ্বাস, মোঃ স্বপন ঘরামী।

ম্যাচ শেষে বিজয়ী টিম ও রানার্সআপ টিম সহ সকল খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সোহেল হাং, রেজাউল করিম, সুমন ঘরামী, সাইফুল ইসলাম, মেহেদী ও খেলায় দায়িত্বপালনকারী পরিচালনাকারী কমিটি ও ভলানটিয়ার বৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ প্রায় সহস্রাধিক দর্শক।

আপনার মন্তব্য জানান