রেকর্ড গড়া জয়ের দিনে ম্যান অফ দ্যা ম্যাচ সৌম্য

0
525
Bangladesh's Soumya Sarkar plays a shot during the first Twenty20 international cricket match of a two-match series between Bangladesh and Zimbabwe at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on March 9, 2020. (Photo by Munir Uz zaman / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রেকর্ড গড়ে জয় তুলে নিল বাংলাদেশ। এ দিন ৩২ বলে ৬২ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন সৌম্য সরকার।

সৌম্য সম্প্রতি বিয়ে করেছেন । বিয়ে পর দলে ফিরেই তিনি এমন দুর্দান্ত একটি ইনিংস খেললেন। তবে এতদিন পর দলে ফিরে বেশ নার্ভাস ছিলেন তিনি। ফিল্ডিংয়ে বরাবরই ভালো হলেও সেই নার্ভাসনেস থেকে একটি ক্যাচও মিস করেন তিনি। ম্যাচ শেষে সেই নার্ভাসনেসের কথা তিনি স্বীকারও করলেন তিনি। বিয়ের আগে ভালো ফর্মে ছিলেন না তিনি। কখনো ভালো আবার কখনো খুব বাজে পারফরম করছিলেন তিনি। তবে আজকের এই দুর্দান্ত ইনিংসে দারুণ আত্মবিশ্বাসী বামহাতি এই ব্যাটসম্যান।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ২০০ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান আসে সৌম্যের ব্যাট থেকেই। এছাড়া তামিম ইকবাল ৪১, লিটন দাস ৫৯ ও মাহমুদুল্লাহ অপরাজিত ১৪ রান করেন।

জিম্বাবুয়ের সিকান্দার রাজা, এমপোফু, মাধেভেরে ১টি করে উইকেট নেন।

জবাবে টাইগারদের দেয়া ২০১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৫২ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২৮ রান আসে তিনাশে কামুন হুকামুয়ের ব্যাট থেকে।

এছাড়া ব্রেন্ডন টেলর (১), ক্রিগ এরভিন (৮),  শন উইলিয়ামস (২০), উইসলে মাধেভেরে (৪), সিকান্দার রাজা (১০), রিচমন্ড মুতুম্বামি (২০), টিনোটেন্ডা মুতোম্বোজি (২), ডোনাল্ড টিরিপানো (২০), চার্ল মুম্বা (১৫)  ও এপোফু (২)।

টাইগারদের হয়ে  আমিনুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩টি কজরে উইকেট নেন। এছাড়া শফিউল ইসলাম, আফিফ রহমান, সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইট করার প্রত্যয় মাহমুদুল্লাহদের। আজকের এ জয়ের ফলে সে লক্ষে ১-০ তে এগিয়ে গেল মাহমুদুল্লাহর দল।

আপনার মন্তব্য জানান