নাইমের ইনজুরি, উদাহরণ সৃষ্টি করলেন কোহলি

0
369

বাংলাদেশ দলের লেট অর্ডার ব্যাটসম্যান নাইম হাসান ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর উদাহরণ সৃষ্টি করলেন বিরাট কোহলি।

কলকাতার ইডেন টেস্টের প্রথম ইংনিসে ২১তম ওভারে মোহাম্মদ সামির বলে মাথায় আঘাত পান লিটন দাস। দ্রুত গতির বল সরাসরি এসে লাগে লিটনের হেলমেটে। চোটাক্রান্ত হওয়ার পর বাংলাদেশ দলের ফিজিও মাঠেই লিটনের প্রাথমিক চিকিৎসা দিয় ড্রেসিংরুমে ফেরেন।

কিছু সময় শশ্রূষা নিয়ে ফের ব্যাটিংয়ের চেষ্টা করেন লিটন দাস। সামিকে পরের বলেই বাউন্ডারি হাঁকান লিটন। ঠিক পরের ওভারে অস্বস্তি বোধ করায় মাঠ থেকে বের হয়ে যান বাংলাদেশের এ উইকেটকিপার ব্যাটসম্যান। ২২তম ওভারের চতুর্থ বল খেলেই রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন।

লাঞ্চের পর ব্যাটিং করতে নামেন নাঈম হাসান ও এবাদত হোসেন। ব্যাটিংয়ে নেমেই সামির বাউন্সারের শিকার হন জাতীয় দলের লেটঅর্ডার ব্যাটসম্যান নাইম হাসান।

তখন মাথায় চোটাক্রান্ত লিটনকে নিয়েই ব্যস্ত ছিলেন বাংলাদেশ দলের ফিজিও। নাইম চোট পাওয়ার পর ফিল্ড আম্পায়ার মারে ইরাশমাশ বাংলাদেশের ড্রেসিংরুমের দিকে ইশারা করতে থাকেন ফিজিওকে মাঠে পাঠানোর জন্য।

কিন্তু লিটনের সেবায় ব্যস্ত থাকায় বাংলাদেশের ফিজিও তখনও মাঠে নামেননি। অথচ শশ্রূষার প্রয়োজন ছিল নাইমের। তখন ড্রেসিংরুমের দিকে ইশারা করে ভারতীয় ক্রিকেট দলের ফিজিও নীতিন প্যাটেলকে মাঠে আসতে বলেন কোহলি।

অধিনায়কের ইশারা পেয়ে দ্রুত মাঠে চলে এসে নাইমের প্রাথমিক চিকিৎদেন নীতিন প্যাটেল। ইডেন টেস্টে কোহলির এই মহতী উদ্যোগ খেলোয়াড়, সমর্থক এবং ক্রিকেট বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছে। এশিয়ার প্রথম দিবা-রাত্রির টেস্টে সেঞ্চুরি করার পাশাপাশি মানবিক এবং ক্রিকেটীয় সুলভ আচরণের বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন কোহলি।

আপনার মন্তব্য জানান