শ্রেণিকক্ষেই শিক্ষক পেটালেন অভিভাবক

0
314

গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা ২১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই সহকারী শিক্ষক শাহজাহানকে পেটালেন এক অভিভাবক। শিক্ষার্থীকে শাসন করায় তার পিতা শ্রেণিকক্ষে এসে শিক্ষার্থীদের সামনেই শিক্ষককে মারধর করেন। ঘটনাটি মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় ঘটে।

স্কুল কর্তৃপক্ষ জানান, প্রথম শ্রেণির ছাত্র ওমর আলী ক্লাসে অপরিষ্কার, অপরিচ্ছন্নভাবে এসেছে। এ ব্যাপারে সহকারী শিক্ষক শাহজাহান ছেলেটিকে শাসিয়ে শারিরীক শাস্তি দেন। এর পরে ছেলেটি বাড়িতে গিয়ে তার বাবা আবু খালেদ তোতাকে নিয়ে আসেন। অভিভাবক শ্রেণি কক্ষে প্রবেশ করেই সহকারী শিক্ষক শাহজাহানকে মারধর করে।

এ ব্যাপারে সহকারী শিক্ষক শাহজাহান লাজ-লজ্জায় বলতে নারাজ।

উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম জানান, স্কুল পরিদর্শণ করেছি। বিষয়টি ইউএনও’র নলেজে রয়েছে। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য জানান