কেরানীগঞ্জে দগ্ধদের ৫ জন লাইফ সাপোর্টে

0
359

কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্লাস্টিক সামগ্রী কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৫ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। আর ৮ জনকে রাখা হয়েছে ঢামেক বার্ন ইউনিটের এইচডিইউতে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন যুগান্তরকে বলেন, লাইফ সাপোর্টে থাকা ৫ জনের অবস্থা খুবই গুরুতর। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের সারিয়ে তুলতে। তিনি বলেন, বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৮ জন অনেকটাই শঙ্কামুক্ত। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তারা হলেন, ফিরোজ, সাহাজুল ইসলাম সাজু, সোহেল রানা, সোহাগ দেওয়ান ও তার ছোট ভাই সুজন দেওয়ান।

এদিকে ঢামেক বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, বশির, জিসান, লালমিয়া, সাকিবুল, জাকির, সাজিদ, সিরাজ ও আসলাম বার্ন ইউনিটের এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মন্তব্য জানান