সিরিয়ায় বিমান হামলায় নিহত ১৭

0
353

সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত উত্তর-পশ্চিমে সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। মঙ্গলবার যেসব এলাকায় হামলা চালানো হয়েছে তার মধ্যে ইদলিব অঞ্চলও আছে।

সরকারবিরোধী উদ্ধারকারী বিভাগের দুজন সদস্য জানিয়েছেন, মাসারান শহরের একটি বাজারে বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে এবং বহু লোক আহত হয়েছে। নিকটবর্তী বাদামা শহরে চালানো আরেকটি বিমান হামলায় আরও ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন তারা। ইদলিবের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় টেলমানাস শহরে আরেকটি বিমান হামলায় আরও ৫ জন নিহত হয়। ওই এলাকার বেশ কয়েকটি গ্রামে চালানো বিমান হামলায় আরও দুজন নিহত ও বেশ কয়েকজন আহত। ২০১৫ সালে রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ হয়ে দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ করার পর পরিস্থিতি পুরোপুরি উল্টে যায়। সিরিয়ার একের পর এক এলাকা আসাদ অনুগত সরকারি বাহিনীর পুনরুদ্ধার করতে শুরু করে। এর ফলে দেশটির বিদ্রোহী অধিকৃত বহু এলাকার লোকজন পালিয়ে ইদলিবে চলে আসে। বর্তমানে সিরিয়ার শুধু ইদলিবই কট্টরপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটি পুনরুদ্ধার করতে অভিযান চালিয়ে যাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র রাশিয়ার সামরিক বাহিনী।

আপনার মন্তব্য জানান