মেহেদী, হাসান, উপজেলা করেসপন্ডে,মুলাদী :
বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রের হল রুমে ঔষধ প্রশাসন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
মুলাদী ড্রাগ এন্ড কেমিষ্ট এর সভাপতি ইমরুজ্জামান রেজিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান,বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা ঔষধ প্রশাসক অদিতী স্বর্না।
আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বলেন ডাক্তারদের প্রিসক্রিপশেসন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ ক্রয় বিক্রয় করা যাবে না। প্রয়োজন ছাড়া এন্টিবায়োটিক ্ঔষধ দেওয়া থেকে বিরত থাকতে হবে এছাড়াও ড্রাগ লাইসেন্স নবায়ন ও যাদের ড্রাগ লাইসেন্স নেই তাদের লাইসেন্স করার পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী ড্রাগ এন্ড কেমিষ্ট এর সাধারন সম্পাদক মহিউদ্দিন খান, উপজেলা ফারিয়ার সাবেক সভাপতি সুমন তালুকদার, ফামের্সী মালিক তপন খান, মোঃ সোহরাব হোসেন, মুলাদী ফেয়ার ফার্মেসীর পরিচালক সোহেল খন্দকার, আমিনুল ইসলাম আমিন, স্যমুয়েল ঢালী সহ উপজেলার বিভিন্ন ফার্মেসীর মালিক গন। অনুষ্ঠান পরিচালনা করেন আতিকুর রহমান মিরন।









