সার্বজনীন দুর্গাপূজায় টরন্টোর মন্দিরে মন্দিরে মানুষের ঢল

0
379

বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যে টরন্টোয় হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে।

বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক নারী পুরুষের অংশগ্রহণে প্রতিটি ধর্মীয় মন্দির মিলন মেলায় পরিণত হয়।

নিয়মিত আরতি, উপাসনা, প্রাসাদ বিতরন ছাড়াও স্থানীয় এবং  আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা সঙ্গীতানুষ্ঠান পুজাকে ভিন্ন মাত্রা দেয়।

হিন্দু কালচারাল সোসাইটি ও হিন্দু মন্দির, দুর্গাবাড়ী এবং হিন্দু ধর্মাশ্রম পৃথক ভাবে দুর্গা পূজার আয়োজন করে।  সার্বজনীন শারদীয় দুর্গা উৎসবে দল মত নির্বিশেষে মানুষ অংশ নেয় এবং আনন্দ করে।

আপনার মন্তব্য জানান