মো: মেহেদী হাসান : মুলাদীত বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ৩টি মটর সাইকেল ভস্মীভূত ও অল্পের জন্য বহু জীবন রক্ষা পেয়েছে বলে জানা যায়। ঘটনাস্থল ঘুরে জানা যায় ২৫ আগস্ট মঙ্গলবার বেলা ২.৩০ মিনিটের দিকে মুলাদী সিনেমা হল রোড এলাকায় এ দূঘটনা ঘটছে।
এতে মুলাদী উপজেলার এনায়েত হোসেন এর মটর সাইকেলটি ট্রাক চাঁপায় সম্পূর্ণ ভষ্মিভূত ও আরও ২টি মটর সাইকেল ক্ষতিগ্রস্থ হয়েছে । প্রত্যক্ষ দর্শী জানান পূর্ব দিক থেকে আসা ট্রাকটি রাস্তার পাশে রাখা মটর সাইকেল ও শশী মিস্টান্ন ভান্ডার এর দোকান ঘেষে উঠিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করে।
ব্যস্ততম এলাকা হওয়ায় পথচারী ও আশে পাশে দোকান পাটের লোকজন ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করে পরক্ষনে ট্রাকটি থামালে ট্রাকের চালককে জনতা মারধর করে।মুলাদী বন্দরের এক ব্যাবসায় জানান যে গতিতে ট্রাকটি এসে দূর্ঘটনাটি ঘটায় মানুষ জন দৌড়ে সরে না গেলে বহু মানুষ ট্রাকের নিচে চলে যেত।
মুলাদী থানায় খবর দিলে ট্রাক চালককে পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায় । ট্রাক চালক জানান তিনি বরিশাল বিমান বন্দর থানার কাশিপুর এলাকার আঃ গনি হাওলাদারের পুত্র মো : আলামিন । শেষ খবর পাওয়া পযন্ত আলামিন মুলাদী থানা পুলিশ হেফাজতে আছে।









