মো: মেহেদী হাসান, মুলাদী :
মুলাদীতে আব্দুর রব হাওলাদার হত্যা মামলার আসামীদের গ্রেফতার বিচার ও ফাঁসির দাবিবে গতকাল বিকাল ৪টায় উপজেলার চর কমিশনার গ্রামের মীরগঞ্জ ফেরিঘাটে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মুলাদী উপজেলার সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেয়। মানব বন্ধনে অংশ নেওয়া সকলের দাবি আব্দুর রব হাওলাদার (৬৩) বছরের একজন বৃদ্ধ মানুষ এবং সমাজ সেবক ছিলেন তাকে যে নরপশুরা দিনের বেলায় প্রকাশ্যে হত্যা করছে তাদের ফাঁসি দিতে হবে।
মানব বন্ধনে বক্তারা সরকারের উর্দ্বতন মহলের নিকট দ্রæত আসামীদের গ্রেফতার ও আইনে আওতায় এনে আসামীদের ফাঁসির দাবি জানান। নিহতের পুত্র আব্বাস হাওলাদার বলেন সন্ত্রাসী কামাল, জামাল সরদার, করিম মনির হত্যা মামলার ওয়ান্টে ভূক্ত আসামী তাদের নেতৃত্বে আমার পিতাকে হত্যা করা হয়েছে আমি এই হত্যাকারীদের ফাঁসি চাই। উল্লেখ্য গত ২২ আগষ্ট সকালে প্রকাশ্যে দিবালোকে বাজারে যাবার পথে বাড়ীর নিকটে অটো গাড়ী থেকে নামিয়ে কুপিয়ে পিটিয়ে হত্য করা হয় বৃদ্ধ আব্দু রব হাওলাদার কে।
মানবন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোঃ মালেক হাওলাদার, মোঃ তোতা মিয়া হাওলাদার, মোঃ আঃ সালাম হাওলাদার ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আইউব আলী হাওলাদার প্রমুখ।









