মুলাদী প্রতিনিধিঃ
বরিশালের মিরগঞ্জ ফেরিঘাটে গাড়ি পারাপারে সিরিয়াল অনিয়মের প্রতিবাদ করায় এক নবদম্পতিসহ টুরিস্ট বাসে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ২৫ মার্চ বুধবার সন্ধা ৭.৩০ ঘটিকায় এ হামলায় অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় ইতোমধ্যে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৫) ।
অভিযোগ সূত্রে জানা গেছে মুলাদী থেকে ঢাকা অভিমুখী একটি টুরিস্ট বাস বর কনে সহ মিরগঞ্জ ফেরিঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছিল। এসময় ফেরিঘাটের সিরিয়াল বজায় রাখা নিয়ে দায়িত্বরতদের অনিয়ম ও অন্যায্য দাবির প্রতিবাদ করেন বাসে থাকা যাত্রীরা। এতে ক্ষিপ্ত হয়ে মুলাদী থানার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্রামের মৃত আঃ রব হাওলাদারের পুত্র আব্বাস হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসের ওপর অতর্কিত হামলা চালায় এতে বাসে থাকা মোঃ তোফাজ্জেল হোসেন সেলিম, মোঃ আলতাফ হোসেন,সোহরাব, সাজিদ, ইমন খন্দকার, আব্দুল্লাহ্ ও কনে সাথী খন্দকার আহত হয়।
আহত তোফাজ্জেল হোসেন সেলিম বলেন হামলাকারীরা বাসে থাকা যাত্রীদের বেধড়ক মারধর করে। বিশেষ করে বাসে থাকা এক নবদম্পতিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এতে নবদম্পতিসহ বাসের মোট ৭ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছে বলেও তিনি জানান।
এই বর্বরোচিত হামলার ঘটনায় ভুক্তভোগী পক্ষ থেকে তোফাজ্জেল হোসেন সেলিম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আব্বাস হাওলাদার ও তার সহযোগীদের প্রধান আসামি করা হয়েছে।
ফেরিঘাটে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের অভিযোগ, মিরগঞ্জ ফেরিঘাটে আব্বাস ও তার বাহিনীর প্রভাব খাটিয়ে প্রায়ই সাধারণ মানুষকে হেনস্তা করা হয়। গাড়ি পারাপারে সিরিয়াল বাণিজ্য ও নানা অনিয়মের প্রতিবাদ করলেই পর্যটকদের ওপর এভাবেই হামলা চালানো হয়।
এ বিষয় জানতে আব্বাস হাওলাদার সাথে যোগাযোগে চেষ্টা করে তাকে না পেয়ে মোবাইল নম্বরে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।









