রোববার রাত ১১টার দিকে ঠাকুরগাঁও সদর থানার মোশারফ হোসেন নামে এক কনেস্টবল সত্যপীর ব্রিজ এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়ের সময় জনতা গণপিটুনি দিয়ে পুলিশের কাছেই সোপর্দের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান জনান, অভিযুক্ত কনেস্টবল মোশারফকে ক্লোজড করে পুলিশ লাইনে দিয়েছেন বলে জানা গেছে। কিন্তু বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত পুলিশ সদস্য মোশারফ।
স্থানীয়রা জানান যে, রোববার রাত ১০টা দিকে শহরের সত্যপীর ব্রিজ এলাকায় এক ব্যক্তির কাছে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতে গেলে বাকবিতণ্ডা হয় পুলিশ কনেস্টবল মোশারফের। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারলে ওই পুলিশ সদস্যকে ধরে ফেলে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে বেধড়ক মারধর করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, পুলিশ সদস্য মোশারফ প্রতিনিয়ত নেশাগ্রস্ত হয়ে সত্যপীর ব্রিজ এলাকায় চাঁদাবাজিসহ সাধারণ মানুষকে হয়রানি করেন। বিভিন্ন সময়ে ইয়াবা ট্যাবলেট পকেটে ঢুকিয়ে দিয়ে মানুষের কাছে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার
ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। মাদকের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









