মোঃ মেহেদী হাসান,মুলাদী ঃ
সুশাসনের জন্য নাগরিক (সুজন) মুলাদী উপজেলা নব নির্বাচিত পূনাঙ্গ কমিটি গঠন, আলোচনা ও পরিচিতি সভা ২৭ নভেম্বর মুলাদী প্রেসক্লাব শাজাহান মাহমুদ বাদশা স্যার হলরুমে সদ্য কমিটির সভাপতি মোঃ হুমাযয়ূন কবির (খান কবিরের) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সদ্য ঘোষিত মুলাদী উপজেলা সুজন কমিটির সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান মিরন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সুজন-এর সাধারন সম্পাদক শ্রী রনজিত কুমার দত্ত। প্রধান অতিথি ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে ও কমিটির সকলের উদেশ্যে গুরুত্বপূর্ণ দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি মোঃ শের দিল পালোয়ান, মোহাম্মদ রফিকুল ইসলাম মাষ্টার, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নজর“ল ইসলাম, কোষাধক্ষ্য মোঃ রিয়াজুল ইসলাম বাকু, কার্যনির্বাহী সদস্য শায়লা শারমিন মিমু, মোঃ আবু জমির মোল্লা ও সৈয়দ জগলুল হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি’র অনন্য নেতৃবৃন্দ।









