কোহলিপত্নী আনুশকা শর্মার কড়া জবাবের কিছুক্ষণের মধ্যেই ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে তাঁর কাছে ক্ষমা চাইলেন প্রাক্তন প্রবীণ ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার।
গতকাল বৃহস্পতিবার কিংবদন্তি এই উইকেট কিপার দাবি করেছিলেন, বিশ্বকাপের সময় তিনি ভারতীয় নির্বাচকদের দেখেছেন আনুশকা শর্মার জন্য চা নিয়ে যেতে। এমন মন্তব্যের পাশাপাশি জাতীয় নির্বাচক কমিটিকে একহাত নিয়ে ‘মিকি মাউস কমিটি’ বলেও কটাক্ষ করেন তিনি।
তাঁর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে কোহলিপত্নী টুইটারে লেখেন, … তিনি বিশ্বকাপের একটা ম্যাচই দেখতে গিয়েছিলেন। নির্বাচকদের বক্সে বসেনও নি। বসেছিলেন ফ্যামিলি বক্সে। ফর দ্য রেকর্ড, আই ড্রিঙ্ক কফি।
এর পরই গতকাল রাতের দিকে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকার কাছে ক্ষমা চান ফারুখ ইঞ্জিনিয়ার। এ সময় তিনি বলেন, “আমি তো মজা করে বলেছিলাম। আর সেটাই কী হয়ে গেল। বেচারি আনুশকাকে এর মধ্যে টেনে আনা হলো। ও দারুণ মেয়ে। বিরাট কোহলি একজন অসাধারণ অধিনায়ক এবং কোচ রবি শাস্ত্রী খুবই ভালো। অহেতুক গোটা বিষয়টা নিয়ে জলঘোলা হয়েছে।”
তিনি বলেন, “বিরাট কোহলি এই মুহূর্তে দেশের সেরা অধিনায়ক। রবি শাস্ত্রীর প্রশিক্ষণ নিয়েও কিছু বলার নয়। তাঁর সমস্ত অভিযোগ নির্বাচকদের নিয়ে। যাঁরা ভারতীয় খেলার পোশাক গায়ে তুলেও সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। অকারণেই এর মধ্যে আনুশকা শর্মাকে জড়ানো হলো।”
পাশাপাশি ফারুক আরো বলেন, “এবারের বিশ্বকাপের সময় তিনি একজন নির্বাচককেও চিনতে পারেননি। অথচ তাঁদের গায়ে ভীরতীয় ক্রিকেট টিমের ব্লেজার! এূং তাঁদেরই একজনকে তিনি দেখেছিলেন অনুষ্কা শর্মাকে চায়ের কাপ পৌঁছে দিতে। তখনই তিনি জানতে চেয়েছিলেন, এই ব্যক্তি কে? এবং তাঁকে জানানো হয়, ওই ব্যক্তি ভারতীয় নির্বাচকদের একজন। একজন নির্বাচক খেলোয়াড়ের স্ত্রীকে চায়ের কাপ পৌঁছে দিচ্ছেন- এই দৃশ্য মেনে নিতে পারেননি বলেই গতকাল তিনি তাঁর ক্ষোভের কথা জানিয়েছেন।”
সূত্র : জি নিউজ, এনডিটিভি









