মুলাদী সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সিরাজ উদ্দিন বাবু’র কমী সভায় মানুষেল ঢল

0
58

মোঃ নজরুল ইসলাম,মুলাদীঃ

আসন্ন মুলাদী সদর ইউনিয়ন পরিষদে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী, তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মোঃ সিরাজ উদ্দিন বাবু’র সমার্থনে ২৩ শে নভেম্বর বিকাল ৩ টায় ১নং ওয়ার্ডের বড়পাতারচর গ্রামে বিএনপি নেতা ফরিদ উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এ কর্মী অনুষ্ঠিত হয়। কর্মী সভায় সিরাজউদ্দিন বাবুর সমার্থনে হাতে ধানেরশীর্ষ নিয়ে ও বর্নাঢ্য সাজে নারী পুরুষের ঢল নামে। শতশত মানুষ অনুষ্ঠানে জায়গা না পেয়ে উঠান বৈঠকের চারপাশে অবস্থান নেয়।

সিরজাউদ্দিন বাবু বীর মুক্তিযোদ্ধা সান্টু হাওলাদারের-এর সুযোগ্য পুত্র এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, মুলাদী ইউনিয়নের জনগনের পাশে থেকে তিনি সব সময় কাজ করে চলছেন এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন এবং দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন আমরা দূর্দিনে প্রয়াত মাননীয় প্রধান মন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দলের পক্ষে কাজ করছি আশা করছি দল আমাকে সঠিক মূল্যয়ন করবে।

এ সময় সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, “আল্লাহ তাআলা যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করেন, তবে মুলাদী সদর ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব আপনারা আমার পাশে থাকবেন। তার এই উঠান বৈঠকে সাধারণ ভোটার ও তরুণ সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকামী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ শতশত নারী পুরুষ এ উঠান বৈঠকে অংশ গ্রহণ করে।

 

Print Friendly and PDF
শেয়ার
পূর্বের খবরমুলাদী সদর ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন মোল্লার গণসংযোগ

আপনার মন্তব্য জানান