মুলাদী সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্র নেতা সিরাজ উদ্দিন বাবু’র গণসংযোগ

0
147

মেহেদী হাসান,মুলাদীঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে-২০২৭, ৬নং মুলাদী সদর ইউনিয়ন পরিষদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো: সিরাজ উদ্দিন বাবু মুলাদী ইউনিয়নের সকল ভোটার,জনসাধারন ও এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে ব্যাপক গণসংযোগ করেছেন।

১৮ নভেম্বর (বুধবার) বিকাল ৩টায় তিনি কুতুবপুর বাজার ও এর আশেপাশের জনবহুল এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং সকলের দোয়া ও সমর্থন চান। তিনি বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহম্মেদ সান্টু-এর সুযোগ্য পুত্র।

মো. সিরাজ উদ্দিন বাবু ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন এবং দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমার দূর্দিনে মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশে দলের পক্ষে কাজ করছি আশা করছি দল আমাদের সঠিক মূল্যয়ন করবে।

এ সময় সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, “আল্লাহ তাআলা যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করেন, তবে মুলাদী সদর ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। তার এই গণসংযোগ এবং জনকল্যাণমূলক প্রতিশ্রুতির কারণে সাধারণ ভোটার ও তরুণ সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ সময় বিএনপি নেতা মোঃ ফরিদ সিকদার, আঃ ছত্তার হাওলাদার, আলী চৌকিদার,মন্তাজ সিকদার, মিনজুল হাওলাদার, সাবেক মুলাদী কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইফুদ্দিন রেজা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকামী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এ গনসংযোগকে অংশ গ্রহণ করে।

Print Friendly and PDF
শেয়ার
পূর্বের খবর
পরবর্তী খবরমুলাদীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় ওসির বদলী দাবি

আপনার মন্তব্য জানান