মুলাদীতে জোয়ারের পানিতে ভেসে আসা সাপের কামড়ে গৃহকর্তার মৃত্যু

0
419

মুলাদীতে চলমান বন্যা ও জোয়ায়ের পানিতে ভেসে আসা জাতি সাপের কামড়ে নেছার উদ্দিন (৪৫) নামে এক গৃহকর্তার মৃত্যুর খবর পাওয়া গেছে ।

ঘটনার বিবরন ও স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান জানান গত ৫ আগষ্ট বুধবার বেলা ১১ টার দিকে নিজ বাস স্থানের পাশে জোয়ারের পানিতে ভেসে আসা একটি জাতি সাপ তাকে কামড় দিয়ে চলে যায় ।

তাৎক্ষনাৎ তার চিৎকারে লোকজন এসে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা দেয়, তবে তার অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে বুধবার বিকাল ৪ টার দিকে মারা যায় ।

নিহত নেছার উদ্দিন হাওলাদার মুলাদী উপজেলার বানীমর্দ্দন গ্রামের মহব্বত আলী হাওলাদের পুত্র ।তার এ অকাল মৃত্যুতে বানীমর্দ্দন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফোরকান ভোমর, মুলাদি (বরিশাল) প্রতিনিধি

আপনার মন্তব্য জানান