বরিশালের মুলাদী নয়া ভাঙ্গনি নদী থেকে উদ্ধার করা হয়েছে। ৪ঠা আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় মুলাদী পূর্ববাজার লঞ্চঘাট এলাকা থেকে শামীম (৩৫) নামের পেয়ারা ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। শামীমের সহযোগীরা জানায় পেয়ারা বিক্রির জন্য নৌকা যোগে হিজলা থেকে মুলাদী বন্দরে আসছিলো।
মঙ্গলবার সকাল ৮টার দিকে নৌকাটি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের স্লুইজগেট এলাকায় পৌছলে আকস্মিক ব্রজপাতে শামীম নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পরেও স্থানীয়রা শামীমকে উদ্ধার করতে পারেনি। সন্ধ্যা ৭টার দিকে লঞ্চযাত্রীরা নদীতে ভাসমান লাশ দেখে মুলাদী থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে আনলে শামীমের সহযোগীরা লাশ শনাক্ত করে।
এ ব্যাপারে মুলাদী থানা অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান, উদ্ধারকৃত লাশ শনাক্ত করা হলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি।









