ঈদ হোক সম্প্রীতি ও ভালোবাসার; সমাজকর্মী ইঞ্জি. ফোরকান মাহমুদ

0
664
প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান, আর্তনাদ ফাউন্ডেশন

অনলাইন ডেস্কঃ দেশবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দেশের অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন আর্তনাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান, তরুন সংগঠক ইঞ্জি. ফোরকান মাহমুদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হোক এবারের ঈদ। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত দেশের মানুষ, সেই মুহূর্তে ঈদ উল আযহার আগমন। তিনি এমন পরিস্থিতিতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও শান্তি কামনা করেন। একইভাবে মহান আল্লাহ তায়ালা যেন আমাদেরকে এই মহামারি থেকে পরিত্রাণ দান করেন এবং দ্রুত ক্ষতি কাটিয়ে উঠার তাওফিক দান করেন।

তিনি বৃহৎ জনস্বার্থে সরকারি নির্দেশনা মেনে সবাইকে ঈদের নামাজে অংশ নিতে ও ঈদ উদযাপনের জন্য আহবান জানান। এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।

আপনার মন্তব্য জানান