মুলাদী প্রতিনিধি :
বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র এর ৭৭তম জন্ম দিন উপলক্ষে তার ও পরিবারের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মুলাদী প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা আ’লীগ নেতা আলমগীর হোসেন সুমন রাড়ীর উদ্দ্যেগে ১০ ডিসেম্বর বাদ জুমা উপজেলার কদমিয়া হাফেজিয়া মাদরাসায় কোরআন পাঠ, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলার আওয়ামী লীগ সভাপতি এ্যাডঃ আঃ বারী, মুলাদী থানার অফিসার ইনচার্জ জনাব এস,এম, মাকসুদুর রহমান, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মোশাররফ রাড়ি, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাঈনুল আহসান সবুজ, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার খান, ইঞ্জিনিয়ার মোঃ শিহাব উদ্দিন রাড়ি, মুলাদী মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন,
মোঃবাচ্চু হাওলাদার, উপজেলা যুবলীগ নেতা ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রবিন রাড়ি, সৈনিক লীগ সভাপতি আবু মুন্সি, সম্পাদক মোঃ রফিকুল ইসলাম তালুকদার, নজরুল ইসলাম বাবু, মিজান দেওয়ান, ছাত্রলীগ নেতা জাবেদ রাড়ী, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেম, শিক্ষক, সুধীসহ শত শত আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।









