মুলাদিতে এস.এস.সি. ২০১৫ ব্যাচের ঈদ পূনর্মিলনীঃ আনন্দ যেখানে দ্বিগুণ হয়ে ধরা দেয়

0
1334

ফোরকান মাহমুদঃ “ঈদ পূনর্মিলনী” শব্দ দু’টির সাথে যেন রাশি রাশি আনন্দ মিশে আছে। একে তো ঈদ মানেই আনন্দ, তদুপরি বন্ধু-সুধী-প্রিয়জনদের সাথে পুনরায় মিলিত হবার অতিরিক্ত আনন্দ।

বরিশালে সরকারী মুলাদি মাহমুদজান পাইলট মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ে ২২ই মে, রোজঃ শনিবার  এস.এস.সি. ২০১৫ ব্যাচের ঈদ পূনর্মিলনী ২০২১ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের হল রুমে দিনব্যাপী অনুষ্ঠিত পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাসির উদ্দিন হাওলাদার। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক- শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ এবং এস.এস.সি. ২০১৫ ব্যাচের প্রায় ৮০ জন শিক্ষার্থী।

সাদিয়া ও উদয়ের যৌথ উপস্থাপনায় সকাল ১০ ঘটিকায় আতিকুর রহমানের পবিত্র কোরআন থেকে তেলোয়াতের পরে প্রধান অতিথির উপস্থিত সকলকে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময়ে প্রাক্তন শিক্ষার্থীরা একে একে মঞ্চে এসে বিদ্যালয় থাকাকালীন বিভিন্ন মজাদার স্মৃতিচারণ করেন এবং নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে উপস্থিত সবার মনোরঞ্জন করেন।

এ বিষয়ে উক্ত অনুষ্ঠানের অন্যতম উদ্যক্তা আরাফাত ইমরান জানান, আমাদের ৫ বছরের স্কুল জীবনে রয়েছে অসংখ্য স্মৃতি, এই স্মৃতি গুলোকে পুনরুজ্জীবিত করাই এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। এ সময় তিনি উপস্থিত বন্ধুদের পড়াশুনার পাশাপাশি ভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে স্মৃতিচারণ করেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহনের দিক নির্দেশনা এবং মোবাইল আসক্তি থেকে বের হয়ে খেলাধুলায় অংশ গ্রহনে উৎসাহ প্রদান করেন।

স্মৃতিচারণ শেষে অতিথিগন কুইজে অংশগ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং দুপুরের আহার গ্রহণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য জানান