বিরলে একই দিনে দুটি আত্মহত্যা

0
360

দিনাজপুরের বিরলে একই দিনে গলায় ফাঁস দিয়ে দুজন আত্মহত্যা করেছে। সোমাবার সকালে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, বিরল উপজেলার শংকরপুর বালাপুকুর গ্রামের আজিজুর রহমানের মেয়ে জুঁই (১৪) এর লাশ শয়নঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবন্থায় দেখতে পায় বাড়ির লোকজন। খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। জুঁই নবম শ্রেণিতে পড়ত।

অপরদিকে, একই উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত খমির উদ্দীনের ছেলে আশরাফ আলীর (৬৫) লাশ পুনর্ভবা নদীর পূর্ব তীরে গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বিরল থানার ওসি এ টি এম গোলাম রসুল জানান, দুটি ইউডি মামলা হয়েছে।

আপনার মন্তব্য জানান