ভোলায় সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

0
360

অনলাইন ডেস্ক: ভোলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের মিছিল, সভা ও সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

শহরের প্রবেশমুখগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে তারা। ফেসবুকে ভুয়া পোস্ট দেয়া নিয়ে গতকাল রোববার বোরহান উদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে চারজন নিহত হয়।

ঘটনার জেরে সোমবার থেকে ভোলা শহরে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে সভা-সমাবেশ ডাকা হয় । এ অবস্হায় আইনশৃঙ্খলার স্বার্থে জেলায় সব ধরনের সভা, মিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আপনার মন্তব্য জানান