সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গফরগাঁওয়ের যুবকের

0
377

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (২২) নামে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার সকালে। নিহত খলিলুর রহমান উপজেলার যশরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার যশরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে খলিলুর রহমান চার বছর যাবত সৌদি আরবের জেদ্দায় আল ফাহাদ কোম্পানিতে গাড়ির হেলপার হিসাবে চাকরি করতেন। দুই বছর পূর্বে দেশে ফিরে খলিলুর রহমান বিয়ে করে পুনরায় সৌদিতে চলে যান। আগামী মাসে ছুটি নিয়ে দেশে আসার কথা ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে গাড়ির চালক তাকে রেখে বাসায় গেলে তিনি গাড়িটি চালানোর চেষ্টা করেন। এ সময় গাড়িটি অন্য গাড়িকে ধাক্কা দেয় এবং অন্য একটি গাড়ি এসে এই গাড়িকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে খলিলুর রহমান গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খলিলুর রহমানের চাচাত ভাই জাবেদুল হাসান জয় বলেন, খলিলুর রহমানের মৃত্যুতে আত্মীয় স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খলিল দুই বছর হয় বিয়ে করেছে। তার কোনো সন্তানাদি হয়নি। আগামী মাসে ছুটিতে দেশে আসার কথা ছিল।

আপনার মন্তব্য জানান