বরগুনায় হঠাৎ পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

0
339

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বরগুনায় পরিবহন ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। বুধবার সকাল থেকে এ ধর্মঘট শুরু করেন তারা। এতে বরগুনাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে হঠাৎ করে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। ভোর থেকে বরগুনার কোনো বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এ বিষয়ে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগির হাওলাদার বলেন, নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বরগুনার পরিবহন শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছেন। এ কারণে বরগুনার অভ্যন্তরীণসহ সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

আপনার মন্তব্য জানান