১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০১৯ উদযাপনের লক্ষ্যে আর্তনাদ ফাউন্ডেশন দিনব্যাপী মুলাদি সরকারি কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করবে। উক্ত ক্যাম্পে ৮-১০ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করবেন।
এ বিষয়ে আর্তনাদ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান ইঞ্জি. ফোরকান মাহমুদ জানান, প্রতি বছরের ন্যায় এবারো বিজয় দিবসে আমাদের মেডিকেল টিমের দেশ বরন্য বিশেষজ্ঞ ডাক্তারগন দেশের বিভিন্ন প্রান্তে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন। উক্ত ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস, এইস.বি.এস(এজি), প্রেসার ও ওজন পরিমাপ করা হবে। এছাড়াও মাদক, যৌতুক, ইভটিজিং, গুজব, বাল্যবিবাহ, শিশু সুরক্ষা, জলবায়ু ও পরিবেশ বিষয়েক সামাজিক সচেতনতা বৃদ্ধি করা হবে।
উল্লেখ্য, আর্তনাদ ফাউন্ডেশন ২০১৩ সালে মাত্র ৪০ জন সদস্য নিয়ে বরিশাল জেলার মুলাদির উপজেলায় পথ চলা শুরু হলেও সময়ের প্রয়োজনে সারা দেশের ২৩টি জেলা ও ৪১ টি বিশ্ববিদ্যালয়, কলেজে শাখা রয়েছে। উক্ত সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রম সমূহ হলোঃ স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ সরবরাহ,অসহায়দের মাঝে শীত বস্ত্র, ঈদ বস্ত্র, খাবার বিতরণ, মাদক, যৌতুক, ইভটিজিং, গুজব, নারী ও শিশু সুরক্ষ, জলবায়ু ও পরিবেশ সম্পর্কিত সামাজিক সচেতনতা। সুবিধা বঞ্জিত ও পথ শিশুদের জন্য ঢাকা ও বরিশালে বর্ণমালা স্কুলে ২০১৬ সন থেকে নিয়মিত পাঠদান করা হয়।









