অনলাইন ডেস্কঃ রাজধানী ঢাকার মালিবাগ রেল গেটে আর্তনাদ ফাউন্ডেশন পরিচালিত বর্নমালা স্কুলের সুবিধা বঞ্চিত ২৩ জন শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
১০ই এপ্রিল, ২০১৬ ইং, রাজধানী ঢাকার মালিবাগে শিক্ষা থেকে সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের নিয়ে বর্ণমালা স্কুলের প্রথম শাখা খোলা হয়। স্কুলের দ্বিতীয় শাখাটি বরিশালের ৩০ গোডাউন এরিয়ায় অবস্থিত।
চতুর্থ বর্ষ-২০২০ ইং উদযাপন উপলক্ষে আজ “বর্নমালা স্কুলের” সুবিধাবঞ্চিত ২৩ জন শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী (চাল,ডাল,আলু,পিয়াজ,স্যানিটাইজার,সাবান ও স্যালাইন) বিতরন ও করোনা ভাইরাস থেকে কিভাবে নিজেদের জীবন রক্ষা করা যায় এবং সামাজিক দূরুত্ব বজায় রেখে সতর্ক ও সচেতন থাকা যায় এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে আলোচনা করা হয়!!!
উক্ত প্রোগ্রামে উপস্থিত বর্ণমালা স্কুল, ঢাকা শাখার প্রধান শিক্ষক ও সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিট প্রধান সুজিত সরকার জয় জানান, সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুশিক্ষা প্রদান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সাবলম্বীকরন ও অক্ষর জ্ঞান প্রদানে কাজ করে যাচ্ছে বর্ণমালা স্কুল। বর্তমানে আমাদের ঢাকা শাখায় ৫৫ জন সুবিধা বঞ্জিত ছাত্র ছাত্রী আছে।ভবিষ্যতে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে জানান তিনি। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে বর্তমানে অনেকে পরিবারসহ গ্রামের বাড়িতে অবস্থান করেছে। একারনে আজকে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম।
এসময় উপস্থিতি আর্তনাদ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র সদস্য হাসান মাহমুদ সোহান জানান, সুবিধা বঞ্জিত শিশুদের জন্য বর্নমালা স্কুলের মাধ্যমে আমরা নিয়মিত শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিল,ব্যাগ এবং খাবার সামগ্রী বিতরণ করে যাচ্ছি। ভবিষ্যৎতেও এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
উক্ত প্রোগ্রামে উপস্থিত আর্তনাদ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ & হাসপাতাল ইউনিট প্রধান নয়ন ওঝা জানান, আর্তনাদ ফাউন্ডেশন একটি সামাজিক, সেচ্ছাসেবী, অরাজনৈতিক সেবামূলক সংগঠন। আর্ত মানবতার সেবায় দেশের ২৩টি জেলা, ৪৬টি বিশ্ববিদ্যালয় ও কলেজে কাজ করে যাচ্ছে সংঠনটি। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা, উপজেলায় আর্তনাদ এর কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে বলে জানান তিনি।
প্রোগ্রামের সমাপনী বক্তব্যে হাসান মাহমুদ সোহান বলেন, শিক্ষা আমাদের মৌলিক অধিকার এবং জাতির মেরুদণ্ড। সু-শিক্ষা ছাড়া কোন জাতির ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে না। তাই সবাইকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অবিভাবকদের আরো দায়িত্বশীল হবার আহবান করেন তিনি। তিনি আরো জানান, বর্ণমালা স্কুলের দ্বিতীয় শাখা বরিশালের ৩০ গোডাউন, বঙ্গবন্ধু কলোনির পাশে অবস্থিত। বরিশাল শাখায় আমাদের ৮৬ জন সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রী রয়েছে। তবে করোনা ভাইরাসের মহামারীতে গত ১৬ মার্চ থেকে স্কুলের দুটি শাখার পাঠদান সাময়িক ভাবে বন্ধ রয়েছে। ভাইরাসের ভয়াবহতা একটু উন্নতি হলে বরিশাল শাখায় খাদ্য সামগ্রী বিতরন করা হবে।
উল্লেখ্য, ১৭ই এপ্রিল ২০২০, জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণমালা স্কুলের ঢাকা শাখায় ৫৫ জন সুবিধা বঞ্জিত ছাত্র-ছাত্রীদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।









